মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদক বিরোধী অভিযান চালিয়ে হেরোইন সহ শ্রীকান্ত পাত্র নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।
শুক্রবার দিবাগত রাতে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়া এলাকা থেকে শ্রীকান্ত পাত্র কে আটক করা হয়। আটক শ্রীকান্ত পাত্র মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ার শ্রীদাম পাত্রের ছেলে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়া এলাকায় অভিযান চালান। এসময় শ্রীকান্ত পাত্র কে আটক করার পর তার কাছ থেকে ১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।