মেহেরপুর নিউজ :
মেহেরপুর সদর উপজেলার হরিরামপুরে ৬ গ্রাম হেরোইনসহ আমিনুল ইসলাম (২৯) ও মোমিন(৩৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মেহেরপুর জেলা গোয়েন্দা(ডিবি) পুলিশ।
সোমবার সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রাম থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুরের পুলিশ সুপার এস এম মুরাদ আলীর নির্দেশে মেহেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে এএসআই আহসান হাবিব ও ইব্রাহিম বিশ্বাসসহ সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামে অভিযান চালিয়ে আমিনুল ইসলাম ও মোমিনকে আটক করেন তারা। এই সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আমিনুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার যাদবপুর গ্রামের আবু বক্কর এর ছেলে এবং মোমিন গোভিপুর গ্রামের চৌধুরীপাড়া মৃত নূর মোহাম্মদের ছেলে।
তাদের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।