মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০১ মার্চ:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১ম বিভাগ ক্রিকেট লীগের আজকের খেলায় কোলা ইলেভেন ষ্টার ৪ উইকেটে জয় লাভ করেছে। বিজয়ী দলের লিটন ৪ উইকেট দখল করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছে।
আজ শুক্রবার মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিকেটের ১ম রাউন্ডের আজকের খেলায় প্রথমে ব্যাট করতে নেমে সংগ্রাম ক্রীড়া চক্র সব কয়টি উইকেট হারিয়ে ২০ ওভার ১ বল খেলে ৯৭ রান সংগ্রহ করে।
জবাবে,কোলা ইলেভেন স্টার দ্বিতীয়ার্ধে ৯৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৫ ওভার ৩ বলে ৬ উইকেটে ১০০ রান সংগ্রহ করে।
কোলা ইলেভেন ষ্টারের লিটন ৪ উইকেট , আলমগীর ৩ উইকেট দখল করে এবং রাকিবুল সবোর্চ্চ ৫২ রান সংগ্রহ করে।