মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৯ ফেব্রুয়ারী:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ১ম বিভাগ ক্রিকেট লীগের আজকের খেলায় গাংনী তরুন সংঘ ক্লাব ৪ উইকেটে মেহেরপুর নেপোলী ক্লাবকে পরাজিত করেছে।
আজ মঙ্গলবার মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ১ম রাউন্ডের খেলায় মেহেরপুর নেপোলী ক্লাব প্রথমে ব্যাট করতে নেমে ৩৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬২ রান সংগ্রহ করে।দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান সংগ্রহ করে নাজমুল।
বিরতীর পরে গাংনী তরুন সংঘ ক্লাব ১৬৩ রানের জবাবে ব্যাট করতে নেমে ৩৩ ওভার ৩ বল খেলে জয়ের বন্দরে পৌছে যায়। তারা ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৬৬ রান। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান সংগ্রহ করে মিজান।
তবে,গাংনী তরুন সংঘ ক্লাবের মাহমুদুল ৩ উইকেট এবং ১৬ রান সংগ্রহ করায় তাকে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত করা হয়।