মেহেরপুর নিউজ,১২ মার্চ:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ১ম বিভাগ ক্রিকেট লীগ শুরু করার লক্ষ্যে ক্রিকেট লীগ উপকমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে ক্রীড়া সংস্থার সদস্য সচিব আতাউল হাকিম লাল মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সৈয়দ এহসানুল কবির, সাইফুল ইসলাম পল্টু. আতর আলী প্রমুখ। পরে আব্দুস সামাদ বাবলু বিশ্বাসকে আহবায়ক করে ৪ সদস্য বিশিষ্ট ১ম বিভাগ ক্রিকেট লীগ উপকমিটির গঠন করা হয়। কমিটিতে আতাউল হাকিম লাল মিয়া ও জিয়া্উদ্দিন বিশ্বাসকে উপদেষ্টা করা হয়। আগামী ১৪ মার্চ শনিবার ১ম বিভাগ ক্রিকেট লীগ শুরু হবে। এবারের লীগে সর্বাধীক ৩০টি ক্লাব অংশগ্রহণ করবে।