মেহেরপুর নিউজ,০৩ এপ্রিল:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে মেহেরপুর সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিকেটে গোভীপুর ভৈরব ক্লাব জয়লাভ করেছে।
শুক্রবার অনুষ্ঠিত খেলায় ভৈরব ক্লাব ৮ উইকেটে মেহেরপুর একতা ক্রীড়া সংঘকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে মেহেরপুর একতা ক্লাব ২৭ ওভার ২ বলে মাত্র ৮৫ রান করে সবাই আউট হয়ে যায়। দলের লিজন ১৬ ও বকুল ১৫ রান করে। গোভীপুরের সোহাগ ৩টি উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে ভৈরব ক্লাব ১৫ ওভার ১ বলে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌছে যায়। দলের পক্ষে সেলিম ২৮ ও তুষার ২৩ রান করে।