মেহেরপুর নিউজ,০৭ এপ্রিল:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিকেটে কোলা ইলেভেন ষ্টার জয়লাভ করেছে।
মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় কোলা ইলেভেন ষ্টার ১৬ রানে মেহেরপুর সরকারী শিশু পরিবারকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে কোলা ৩০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে। সুজন দলের পক্ষে ৭৩ রান করে। শিশু পরিবারের শরিফুল ৪টি ও সবুজ ৩ টি উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে শিশু পরিবার ২৮ ওভার ৫ বলে ১৮৫ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে ৫৯ ও শফিকুল ৪৫ রান করে। কোলার লিটন ৩ উইকেট লাভ করে।