মেহেরপুর নিউজ,০৯ এপ্রিল:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিকেটে মুজিবনগর শাপলা স্বেচ্ছাসেবী ক্লাব জয়লাভ করেছে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় মুজিবনগর শাপলা স্বেচ্ছাসেবী ক্লাব ৭৯ রানে ক্রিয়েটিভ ক্রীড়া চক্রকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে মুজিবনগর শাপলা স্বেচ্ছাসেবী ক্লাব ২৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে। দলের পক্ষে শাহিন ৫০ রান করে। ক্রিয়েটিভের পক্ষে জাহাঙ্গীর , রাশিদুল ও রনি ২টি করে উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে ক্রিয়েটিভ ১৪ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ৬২ রান করে। দলের পক্ষে রাশিদুল ১৮ রান করে। শাপলার পক্সে বাপ্পি, সাইদ ও মিজান ২টি করে উইকেট লাভ করে।