মেহেরপুর নিউজ,২১ এপ্রিল:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিকেটে আমঝুপি উদায়ন ক্লাব জয়লাভ করেছে।
মঙ্গলবার অনুষ্ঠিত খেলায় আমঝুপি উদয়ন ক্লাব ২৬ রানে বন্দর যুব স্পোটিং ক্লাবকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে আমঝুপি উদয়ন ক্লাব ২২ ওভারে ১১০ রান করে সবাই আউট হয়ে যায়। রুহুল দলের পক্ষে ২১ রান করে। বন্দর যুব স্পোটিং ক্লাবের মিজা ৫টি, নুহু ৩ টি উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে বন্দর যুব স্পোটিং ক্লাব ১৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ৮৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে নুহু ৩১ রান করে। উদয়ন ক্লাবের নাজিম ৩ টি উইকেট লাভ করে।