মেহেরপুর নিউজ,২৬ এপ্রিল:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিকেটে গোভীপুর ভৈরব ক্লাব জয়লাভ করেছে।
রোববার অনুষ্ঠিত খেলায় গোভীপুর ভৈরব ক্লাব ৪ উইকেটে ক্রিয়েটিভ ক্রীড়া চক্রকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে ক্রিয়েটিভ ক্রীড়া চক্র ১৭ ওভারে ১১১ রান সংগ্রহ করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে সোহাহ সর্বোচ্চ ২৮ রান করে। গোভীপুরের জাব্বারুল ৪টি ও মান্না ৩টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে ভেরব ক্লাব অনায়াসেই ৪ উইকেট হাতে রেখে ১৬ ওভার ৪ বলে জয়েল লক্ষ্যে পৌছে যায়। মান্না দলের পক্ষে ৪০ রান করে। ক্রিয়েটিভের আবেদ ও সুমন ২ টি করে উইকেট দখল করে।