মেহেরপুর নিউজ,১০ মে:
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সরকারী কলেজমাঠে অনুষ্ঠিত ১ম বিভাগ ক্রিকেট লীগে বিশ্বাস ক্রীড়া চক্র চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। রোববার অনুষ্ঠিত এক পেশে ফাইনাল খেলায় বিশ্বাস ক্রীড়া চক্র ১৭৫ রানের পাহাড় সমান ব্যবধানে মেহেরপুর এ্যাপেলো ক্রীড়া চক্রকে পরাজিত করে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে বিশ্বাস ক্রীড়া চক্র ৪০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে জিকো ৬০ ও মাহমুদুল ৪৫ রান করে। এ্যাপোলোর চয়ন ২ টি উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে এ্যাপোলো ক্রীড়া চক্র বিশ্বাস ক্রীড়া চক্রের মাহমুুদুলের বিধ্বংসী বোলিংয়ের মুখে ২৩ ওভার ৪ বলে মাত্র ৯৪ রান করে সবাই আউট হয়ে যায়। দলের পক্ষে সৌরভ ২২ রান করে। বিজয়ী দলের মাহমুদুল ৫টি উইকেট দখল করে ম্যান অবদি ফাইনাল ও ম্যান অবদি সিরিজের পুরস্কার ছিনিয়ে নেয়। খেলা শেষে জেলা প্রশাসক মাহমুদ হোসেন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন ক্রীড়া সংস্থার সদস্য সচিব কে এম আতাউল হাকিম, লীগ উপ কমিটির আহবায়ক আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সরকারী কলেজের উপাধাক্ষ রফিকুল ইসলাম, ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ারুল হক শাহী, এহসানুল কবির, হাসানুজজামান হিলন প্রমুখ।