মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ নভেম্বর:
মেহেরপুর ডিএফএ’র উদ্যোগে বাফুফের সহযোগীতায় মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত শেখ কামাল নিটল টাটা ১ম বিভাগ ফুটবল লীগে খোকসা যুবসংঘ ক্লাব জয়লাভ করেছে। শনিবার বিকালে অনুষ্ঠিত খেলায় খোকসা যুবসংঘ ক্লাব ২-০ গোলে টেংরামারী যুবসংঘ কে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে সামাদুল ও জুবায়ের গোল করে।
গোভীপুর ফুটবলে মোনাখালী একাদশ জয়ী
মেহেরপুর সদর উপজেলা গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে গোভীপুর বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত গোভীপুর ফুটবল লীগে মোনাখালী একাদশ জয়লাভ করেছে।শনিবার বিকালে অনুষ্ঠিত খেলায় মোনাখালী একাদশ ১-০ গোলে মদনা একাদশ কে পরাজিত করে । বিজয়ী দলের একমাত্র গোলটিকরে সোহেল ।