মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৮ এপ্রিল:
১৩ দফা দাবিতে হেফাজতে ইসলামের ডাকা সারাদেশে সকাল- সন্ধ্যা হরতাল মেহেরপুর জেলার ৩ উপজেলায় শুরু হয়েছে।
হরতালের কারণে মেহেরপুর থেকে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে আভ্যন্তরিণ রুটে যান চলাচল। কাঁচামাল বহনকারী ট্রাক গুলো ছাড়েনি। তবে রিকসা,ভ্যান,ইজিবাইক,নছিমন,করিমন সহ ব্যক্তিগত যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালের কারণে শহরে কোন মিছিল-মিটিং কিংবা পিকেটিং এর কোন সংবাদ পাওয়া যায়নি।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ জানান,হরতালে যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে।
উল্রেখ্য,৬ এপ্রিল শনিবার মতিঝিলের শাপলা চত্বরে লংমার্চ শেষে সমাবেশ থেকে ১৩ দফা দাবি আদায় এবং লংমার্চে আসা নেতাকর্মীদের বাধা দানের কারনে আজ সোমবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম