মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৭ সেপ্টম্বর:
মেহেরপুর শহরে সব ধরনের সভা, সমাবেশ, মিটিং ,মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারির ৩য় দিন চলছে। সোমবার দুপুর ২টার দিকে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের নির্দেশে শহরে মাইকিং করে ১৪৪ ধারা জারির ঘোষনা দেয়া হয়।
উল্লেখ্য,মেহেরপুর বাস শ্রমিক ও অটো চালক মালিক সমিতির সাথে কয়েকদিন ধরে চলা বিক্ষিপ্ত সংঘর্ষের জের ধরে অটো মালিক সমিতির সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনামের অফিস ও বাড়ি ভাংচুরের ঘটনা ঘটায় বাস শ্রমিক সদস্যরা । এ ঘটনায় শহরে বড় ধরনের সংঘর্ষের আশংকায় মেহেরপুর শহরে জেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেন।