মেহেরপুর নিউজ ২৪ ডট কম,৫ আগস্ট:
জাতীয় সমাজ কল্যান পরিষদ থেকে প্রাপ্ত জেলায় কর্মরত সামাজিক সংগঠনের মাঝে ২০০৯-২০১০ অর্থ বছরের অনুদানের চেক বিতরন করা হয়েছে। ১৪ টি সংগঠনের হাতে ৯৪ হাজার টাকা অনুদানের চেক তুলে দেওয়া হয়।
শহর সমাজ সেবা উন্নয়ন পরিষদ ৪৫ হাজার, রোগী কল্যান সমিিতর ১ লাখ টাকা , অপরাধী সংশোধনী ও পুনর্বাসন সমিতির ৪০ হাজার, সপতর্ষি আমঝুপি ১৭ হাজার টাকা, ডঃ মহিউদ্দীন ফাউন্ডেশন ১৭ হাজার, এলাহীদাদ ফাউন্ডেশন ১৭ হাজার, টল্লী জননী উন্নয়ন সংস্থা ১৫ হাজার, স্বদেশ হিউম্যান ১৪ হাজার, সাহারবাটি ইয়ুথ ক্লাব ১৪ হাজার, চর গোয়ালগ্রাম অতিবান তরুন সংঘ ১৪ হাজার, বামুন্দী পল্লী উন্নয়ন সংস্থা ১৪ হাজার, বসত ১৪ হাজার, জীবনের জন্য ১৪ হাজার এবং ছিন্ন মুল সমাজ কল্যান সংস্থাকে ১৪ হাজার টাকার চেক বিতরন করা হয়। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সংগঠনের সাধারন সম্পাদক চেক গ্রহন করেন।
আজ ৫ আগস্ট বৃহস্পতিবার বেলা দেড় টার দিকে মেহেরপুরের জেলা প্রশাসকের মিলনায়তনে অনুষ্ঠিত চেক বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক বেনজামিন হেমব্রম। চেক বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অদিদপ্তরের উপ-পরিচালক রিজিয়া আক্তার বানু। আলোচনায় অংশ স্বদেশ এর নির্বাহী পরিচালক মাজেদুল হক মানিক,মহিউর্দ্দীন ফাউন্ডেশনের পরিচালক বোরহানউর্দ্দীন,বামুন্দী পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রাসেল আহমেদ প্রমূখ।