মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ১৬ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনাতনে ১৬ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাস।
” রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন ” শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল,এস কে এস ফাউন্ডেশন পরিচালক ফায়েল উদ্দিন,মেহেরপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় এর প্রধান শিক্ষক রুপালি খাতুন, শাপলা খাতুন, জুনায়েদ ইসলাম প্রমূখ।
এর আগে প্রধান অতিথি নীল বাতি জ্বালিয়ে এবারের প্রতিপাদ্য ” রূপান্তরের অভিযাত্রায় সবার জন্য নিউরোবান্ধব অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গঠন ” এর উদ্বোধন করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশন কর্মকর্তা কাজী মোহাম্মদ আবুল মনসুর।