মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ ডিসেম্বর:
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর সহ গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তি এবং অবরোধ হরতালে হত্যাকান্ড ও নির্যাতনের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৮ দলীয় জোট ।
আজ বুধবার সকাল ১১ টার দিকে সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে । এর আগে মেহেরপুর প্রেসক্লাব প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস। বক্তব্য রাখেন সাবেক এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রহমান, জেলা জামায়াতের নাবেয়ে আমীর সিরাজুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর খান সাতু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারী সিদ্দিকুর রহমান, জাতীয় পাটি (বিজেপি) জেলা আহবায়ক শেখ সাঈদ আহমেদ প্রমুখ।