মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৩ এপ্রিল:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের জোটের ডাকা সারাদেশে ব্যাপী ২য় দিনের সকাল-সন্দ্ধ্যা হরতাল পালনের অংশ হিসেবে মেহেরপুর জেলায় শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে। সকাল ৬ টা থেকে শুরু হওয়া হরতালে মেহেরপুর থেকে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। শহরে ইজিবাইক,রিক্্রা ভ্যান পুরোদমে চলাচল করলেও আভ্যন্তরিণ রুটে সবধরনের বাস চলাচল বন্দ্ধ রয়েছে। অফিস আদালতে লোকজনের উপস্থিতি রয়েছে স্বাভাবিক। এ রিপোর্ট লেখা পর্যন্ত শহরে হরতালের পক্ষে-বিপক্ষে কোন মিছিল ও পিকেটিং এর সংবাদ পাওয়া যায়নি।
অপরদিকে হরতালের চলাকালিন সময়ে সব ধরনের নাশকতা মোকাবেলা করতে শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে মেহেরপুরের পুলিশ প্রশাসন জানিয়েছে।