মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ জানুয়ারী:
মেহেরপুর সিভিল সার্জন অফিসের উদ্যোগে বুধবার সিভিল সার্জন অফিস মিলনায়তনে ২০ তম জাতীয় টিকা দিবস উপলক্ষে এক পর্যালোচনা সভার আয়োজন করা হয়। সিভিল সার্জন ডা. অবদুস শহীদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ডা. মিজানুর রহমান, ডা. নেহেরুল ইসলাম, ডা. হাসান, ডা. চিরঞ্জিত দাস, আব্দুস সালাম প্রমুখ।
সভায় জানানো হয়েছে, ২০ তম জাতীয় টিকা দিবস উপলক্ষে প্রথম রাউন্ডে মেহেরপুর জেলায় ৭১ হাজার ৪শ’ ৮৬ জন শিশুকে পোলিও মুক্ত টিকা খাওয়ানো হয়।
জেলায় টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়েছিল ৭০ হাজার ২শ’ ৯১ জন শিশু।