মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ নভেম্বর:
মেহেরপুর জেলা ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযানে ২০ বোতল ফেনসিডিলসহ ২ যুবক আটক হয়েছে। শনিবার দুপুরের দিকে মেহেরপুর শহরের শেখপাড়া এলাকা থেকে তাদেরকে আটক ও ফেনসিডিল উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশের এস আই কামালের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শহরের শেখপাড়া এলাকায় মেহেরপুর শহরগামী এক আলগামন থামিয়ে ব্যাগে রাখা ২০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ মেহেরপুর গাংনী মহিলা কলেজ পাড়ার শমশেরের ছেলে শাহীন (৪০) এবং আলগামন চালক গাংনী থানাপাড়ার মহিউদ্দিনের ছেলে ফারুককে (৩৮) আটক করে। এ ব্যাপারে মেহেরপুর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে।