মেহেরপুর নিউজ:
কবিতা সংসদ বাংলাদেশ এর উদ্যোগে মেহেরপুরে ২৭ তম বঙ্গবন্ধু কবিতা উৎসব উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মেহেরপুর সাহিত্য পরিষদের সভাপতি নুরুল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি সংসদ বাংলাদেশ এর আজীবন সদস্য কবি আরিফ ময়নুদ্দিন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কবি সংসদ বাংলাদেশ এর আজীবন সদস্য শেখ আব্দুল হক চাষী। প্রধান আলোচক কবি তৌহিদুল ইসলাম কনক। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা জজ রিপতি কুমার বিশ্বাস,কবি সংসদ বাংলাদেশ এর উপদেষ্টা ড. গাজী রহমান, পিপি পল্লব ভট্টাচার্য, সম্মিলিত সাংস্কৃতিক জোট মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, বঙ্গবন্ধু গবেষনা ও শিক্ষা পরিষদের সভাপতি হাসানুজ্জামান মালেক।