মেহেরপুর নিউজ,০৫ আগষ্ট:
কামরুল ও আরমান নামের ২ ছিনতাইকারীকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মেহেরপুর সদর থানা পুলিশের এস আই রফিক চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ফজলুর চেলে চিহিৃত কামরুলকে আটক করে। পরে তার স্বীকারোক্তী অনুযায়ী মেহেরপুর সদর উপজেলার ইসলামপুরে অভিযান চালিয়ে এলাকার চিহিৃত ছিনতাইকারী আরমানকে আটক করে।