মেহেরপুর নিউজ:
করোনা ভাইরাসে ২ দিনে নতুন করে আরও ১৫ টি পজিটিভ রিপোর্ট । করোনা ভাইরাস সন্দেহে সোয়াব পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল, তার মধ্যে ২ দিনে আরো ১৫৪ জনের রিপোর্ট এসেছে। যার মধ্যে ১৫ টি পজেটিভ । নতুন পজিটিভ এর মধ্যে মেহেরপুর সদর উপজেলা ১২ জন, মুজিবনগর উপজেলার ৩ জন ।
মেহেরপুর সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিন জানান নতুন করে যে সকল নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে ১৫ টি পজিটিভ রিপোর্ট আসে। বর্তমানে ৪৪ টি পজেটিভ। ৪ হাজার ৪০৭ জন সুস্থ হয়েছে। মৃত্যুবরণ করেছে ১৭৯ জন।