মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১১ সেপ্টেম্বর:
মেহেরপুর জেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পর্যায়ে ২ দিন ব্যাপি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়েছে। সোমবার জেলা প্রশাসক দেলওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,মেহেরপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, জেলা শিক্ষা অফিসার এসএম সায়েদুর রহমান, সহকারি শিক্ষা অফিসার পরিমল কুমার সরকার, সদর উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন।
পরে ২দিন ব্যাপি অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। এসময় সহকারি স্কুল পরিদর্শক ফয়সানুল কবির সহকারি স্কুল পরিদর্শক হাসনাইন জাহিদ, প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, রেজাউল করিম, আবুল কাশেম, আব্দুল জব্বার প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।