মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ জুন:
বিদ্যুত বিল বকেয়া সংক্রান্ত মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে আটক করা হয়েছে। মেহেরপুর সদর উপজেলার কালাচাঁদপুর গ্রাম থেকে মেহেরপুর সদর থানা পুলিশ তাকে আটক করে।
গোপনসূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের এস আই আমিনুলের নেতৃত্বে পুলিশের একটি দল মেহেরপুর পৌরসভার কালাচাঁদপুর গ্রামের হাসমত আলীর ছেলে আরশাদকে আটক করে। বিদ্যুত বিল বাকি থাকায় আরশাদের বিরুদ্ধে মামলা দায়ের হলে আদালত তাকে ২বছরের সশ্রম কারাদন্ডাদেশ দেন।