মেহেরপুর নিউজ, ২২ আগষ্ট:
মেহেরপুর শহরের পশুর হাটে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার বিকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মামুন ও কামরুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
এসময় জেলা মৎস কর্মকর্তা ড. নাজমুল হাসান সেখানে উপস্থিত ছিলেন।
ভ্রামমান আদালত সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঘবর পেয়ে শহরের পশু হাটে অভিযান চালিয়ে ২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় প্রশাসনে উপস্থিতি টের পেয়ে কারেন্ট জাল ব্যবসায়ী পালিয়ে যান। কারেন্ট জালের বাজার মূল্য আনমিানিক ২ লক্ষ টাকা বলে জানাগেছে।
পরে জব্দকরা কারেন্টজাল গুলো আগুনি পুড়িয়ে নষ্ট করা হয়।