মেহেরপুর নিউজ, ২৮ ফেব্রুয়ারি:
মেহেরপুরে জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে উদ্ধারকৃত ৩শ বোতল ফেনসিডিল বিনষ্ট করা হয়েছে।
বুধবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের পিছনে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সানাউল্লাহর উপস্থিতিতে উদ্ধারকৃত ৩শ বোতল ফেনসিডিল বিনষ্ট করা হয়। এসময় জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহীন উদ্দিন, এসআই মীর মেজবাউর সেখানে উপস্থিত ছিলেন।