মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ আগষ্ট :
বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ৩য় শ্রেণীর কর্মচারি কল্যাণ পরিষদের উদ্যেগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভা শেষে বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ৩য় শ্রেণীর কর্মচারি কল্যাণ পরিষদের মেহেরপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।
সোমবার মেহেরপুর জেলা শিক্ষা অফিস মিলনায়তনে অনুষ্ঠিত সভায় পরিষদের কেন্দ্রীয় সহ-যুগ্ম সম্পাদক আবুল কাশেমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শামিম আতা, তোফাজ্জেল হোসেন, শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।
পরে শামিম আতাকে সভাপতি ও তোফাজ্জেল হোসেনকে সাধারন সম্পাদক করে মোট ১১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ৩য় শ্রেণীর কর্মচারি কল্যাণ পরিষদের মেহেরপুর জেলা শাখার কমিটি গঠন করা হয়।