আপডেট
মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১০ জুন:
মেহেরপুর শহরে বিএনপি অফিসে ভাংচুর ও পুলিশের ওপর হামলার গটনায় মেহেরপুর সদর থানায় বিএনপির ৩৮ নেতাকর্মী সহ অজ্ঞাত আরোও ৩০/৪০ জন নেতা কর্মীর নামে পৃথক ২ টি মামলা হয়েছে। মেহেরপুর শহরের ৪ নং ওয়ার্ডের তৌহিদ খাঁ’র ছেলে শিশির খাঁ বাদী হয়ে বিএনপির এসব নেতা কর্মীর নামে রাতেই মামালাটি করেন। মামলার নং ১৬, তাং ০৯-০৬-১৩।
এদিকে পুলিশের উপর হামলার অভিযোগে জাতীয় পার্টি (জেপি)’র জেলা সভাপতি শেখ সাঈদ আহমেদসহ বিএনপির ৮ জন নেতা কর্মীকে রোববার দিবাগত রাতেই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটক করেছে পুলিশ।
আটক বিএনপি নেতা কর্মীরা হলেন, শহরের বোসপাড়ার জামসেদ আলীর ছেলে রাজন আহম্মেদ (২৬), একই পাড়ার রেজাউল হকের ছেলে তুষার আহম্মেদ (২২), পাঞ্চাব আলীর ছেলে শাহারুল ইসলাম (২৬), আশ্ররাফপুর গ্রামের জিনারুল ইসলামের ছেলে রিপন আলী (১৭), শহরের পুরাতন পোষ্ট অফিসপাড়ার আব্দুল ওহাবের ছেলে শাকিল হোসেন (২০), রাজাপুর গ্রামের ফরজ আলীর ছেলে সুজন আহম্মেদ (২০) ,স্টেডিয়ামপাড়ার জাহান আলীর ছেলে লিজন (২৮) ও সদর উপজেলার নতুনপাড়ার রেজাউল ইসলামের ছেলে হানিফ (৪৫)।
আজ সোমবার পৃথক দুটি মামলায় আটক দেখিয়ে এসব নেতা কর্মীদের আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করার প্রস্তুতি চলছে বলে জানান সদর থানার ডিউটি অফিসার ।
মেহেরপুর সদর থানায় ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক পলাশ জানান, আহত পুলিশের উপপরিদর্শক দুলু মিয়ার অবস্থার অবনতি হওয়ায় তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এদিকে পুলিশ বাদী হয়ে বিএনপি নেতা কর্মীদের নামে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা পলাশ।
তিনি আরো জানান, আটকদের মধ্যে বিএনপি কর্মী রাজন ও তুষার পুলিশের ওপর হামলার এজাহার নামীয় আসামী। বাকীরা পুলিশের উপর হামলাকারী সনিগ্ধ।
উলেখ্য, রোববার রাত সাড়ে ৮ টার দিকে শহরের বোশপাড়ার জেলা বিএনপি অফিসে ছাত্রলীগের হামলার পর বিএনপি কর্মীদের ছোড়া ইটের আঘাতে সদর থানার উপপরিদর্শক দুলু মিয়া আহত হন।