মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৬ নভেম্বর:
মেহেরপুর জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা ২৪ ঘন্টা অবরোধ কর্মসূচীতে কোনো ধরনের নাশকতা এড়াতে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে কুষ্টিয়ার মিরপুর সেকটর ৩২ ব্যাটালিয়েনের মেজর তারিকুল ইসলামের নেতৃত্বে ৩ প্লাটুন বিজিবি বর্তমানে মেহেরপুরে এসে পৌছেছে। বিজিবি গাড়িবহরটি মেহেরপুরে বিভিন্ন স্থানে টহল দিচ্ছে বলে জানা গেছে।
মেহেরপুর জেলা প্রশাসক মাহমুদ হোসেন জানান,জেলায় যেকোনা ধরনের সহিংসতা এড়াতে বিজিবি মোতায়েনের সিদ্বান্ত নেয়া হয়েছে।