মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ৪০০ পিচ টাপেন্টডল ট্যাবলেটসহ হারুন আলী ওরফে লাটিম নামের এক মাদক ব্যবসায়ী আটক।
মঙ্গলবার দুপুরের দিকে অভিযান চালানো হয়। আটক হারুন আলী ওরফে লাটিম সদর উপজেলা আমঝুপি গ্রামের সদর আলীর ছেলে। জানা গেছে গোপন সূত্রের খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক খসরু আল মামুনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য সদস্যরা আমঝুপি পশ্চিমপাড়ায় অভিযান চালান।
এসময় হারুন আলী ওরফে লাটিমকে আটক করার পর তার কাছ থেকে নেশা জাতীয় ৪০০ পিচ টাপেন্টডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।