মেহেরপুর নিউজ ২৪ ডট ৩০ ডিসেম্বর:
মেহেরপুর জেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি আয়োজিত মেহেরপুর সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৩ দিন ব্যাপী জেলা পর্যায়ে ৪৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসক মাহমুদ হোসেন আজ সোমবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন। জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে পুরুষ্কার বিতরন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন,মেহেরপুর সরকারী উচ্চ বালক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাম্মেল হক, মেহেরপুর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী আনিসুজ্জামান। বক্তব্য রাখেন,সহকারী স্কুল পরিদর্শক ফয়সানুল কবির, হাসনাইন করিম প্রমুখ। পরে ৩ দিন ব্যাপী অনুষ্টিত ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করাহয়।