মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ ডিসেম্বর:
মেহেরপুর জেলা জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি আয়োজিত মেহেরপুরে ৪৩ তম জেলা পর্যায়ে শীতকালীন বালক ও বালিকা ভলিবলে এবং ব্যাডমিন্টন বালক ও বালিকাতে এককে ও দ্বৈতে জেলা পর্যায়ে মুজিবনগর উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছে।
আজ রোববার মেহেরপুর সরকারী কলেজ মাঠে অনুষ্ঠিত জেলা পর্যায়ে ভলিবল বালকে মুজিবনগর উপজেলার আনন্দবাস মিয়া মনসুর একাডেমী ২-০ সেটে মেহেরপুর সদর উপজেলার শালিকা মাধ্যমিক বিদ্যালয়কে, ভলিবল বালিকায় মুজিবনগরের মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয় ২-০ সেটে সদর উপজেলার ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে।
একই মাঠে অনুষ্ঠিত ব্যাডমিন্টন বালক একক ও দ্বৈতে মুজিবনগরের আনন্দবাস মিয়া মনসুর একাডেমী গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। ব্যাডমিন্টন বালিকা একক ও দ্বৈতে মুজিবনগরের শিবপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় সদরের আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়কে পরাজিত করে।