মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ নভেম্বর:
মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে ৪ জামায়াত কর্মীকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশ।
আটককৃতরা হলেন,মেহেরপুর শহরের দিঘির পাড়ার মৃত মনসুর আলী’র ছেলে আংগুর(৪৪),ঝাউবাড়িয়া গ্রামের রেজাউলের ছেলে এনামুল (৩০),রাইপুর গ্রামের ইমান আলী’র ছেলে দাউদ আলী (৭০) এবং একই গ্রামের জহিরউর্দ্দিনের ছেলে আবুল কালাম। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।আজ বুধবার দুপুরে তাদেরকে আদালতে হাজির করা হবে বলে থানা পুলিশ জানিয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি মতিয়ার রহমান মেহেরপুর নিউজের সিনিয়র রির্পোটার আবু আক্তারকে মোবাইল ফোনে জানান,নাশকতার ষড়যন্ত্রের অংশ হিসেবে তাদেরকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়,আজ বুধবার ভোর রাতে মেহেরপুর সদর থানা পুলিশ জেলার বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে ৪ জন জামায়াত কর্মীকে আটক করে।