মেহেরপুর নিউজ:
মোটরসাইকেলের লাইসেন্স, হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া মোটরসাইকেল চালানোর দায়ে ৪ জনের নামে মামলা দিয়ে মেহেরপুর ট্রাফিক পুলিশ।
প্রাণঘাতি করোনা মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউন চলাকালে মেহেরপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসকল গাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
জানা গেছে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় মেহেরপুর ট্রাফিক পুলিশের অভিযান পরিচালনা করা হয়। এ সময় চালকের হেলমেট না থাকার সহ গাড়ির বৈধ কাগজপত্র না থাকার কারণে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ।