মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ নভেম্বর:
মেহেরপুর শহরের মাঠপাড়ার মুশায়িদের বাড়িতে অভিযান চালিয়ে তার স্ত্রী এলাকার মাদক সম্রাজ্ঞী খ্যাত মালাকে ৫’শ গ্রাম গাঁজাসহ আটক করেছে মেহেরপুর গোয়েন্দা পুলিশ।
জানা গেছে,আজ রোববার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর গোয়েন্দা পুলিশের ওসি বাবুল আক্তারের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি টিম শহরের মাঠপাড়ার মুশায়িদের বাড়িতে অভিযান চালায়। এসময় বাড়ি তল্লাশি করে ৫’শ গ্রাম গাঁজাসহ মাদ্রক সম্রাজ্ঞী মালাকে আটক করে মেহেরপুর সদরে থানয় নিয়ে আসে। এ বিষয়ে মেহেরপুর সদর থানায় মামলার প্রস্ততি চলছে।