মেহেরপুর নিউজ:
মেহেরপুর ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫শ গ্রাম গাঁজাসহ গাঁজা ব্যবসায়ী হিমেল শেখ এবং বদরুজ্জামান নামক দুই ব্যবসায়ীকে আটক করেছে।
আটক হিমেল শেখ গাংনী হোগোলবাড়িয়া গ্রামের হাসান শেখ এর ছেলেএবং বদরুদ্দোজা একই উপজেলার মোহাম্মদপুর গ্রামের নূর হোসেনের ছেলে ।
জানা গেছে বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এএসআই জসীমউদ্দীনের নেতৃত্বে গাংনী উপজেলার হোগোলবাড়িয়া গ্রামে অভিযান চালায়। এ সময় হাসান ও বদরুদ্দোজা আটক করার পর তার কাছ থেকে ৫শ গ্রাম গাঁজা উদ্ধার করা। ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।