মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৩ অক্টোবর:
মেহেরপুর শহরের ওয়াপদা মোড়ে অভিযান চালিয়ে ৫০ গ্রাম হেরোইন সহ আবু (২৫) নামের এক ব্যাবসায়ী কে আটক করেছে সদর ফাঁড়ি পুলিশ।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ মতিয়ার রহমান জানান, আজ শনিবার সকাল ১০টার দিকে সদর ফাঁড়ির টাউন হাবিলদার জাকারিয়া গোপন সংবাদের ভিত্তিতে ওয়াপদা মোড়ে অভিযান চালিয়ে হেরোইন বেচাকেনার সময় সদর উপজেলার গোভিপুর গ্রামের লালু মন্ডলের ছেলে আবু কে হেরোইন সহ আটক করে সদর থানায় নিয়ে আসে ।
আটককৃত হেরোইনের আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা বলে জানান। এ বিষয়ে মেহেরপুর সদর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা হয়েছে। যার নং ৮