মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২০ অক্টোবর:
মেহেরপুর ফাঁড়ি পুলিশের একটি দল মেহেরপুর শহরের ওয়াপদা মোড় এলাকা থেকে ৫০ গ্রাম হেরোইনসহ শরিফুল ইসলাম নামের এক মাদক ব্যবসায়িকে আটক করেছে।
জানা যায়, শুক্রবার সকালের দিকে মেহেরপুর ফাঁড়ি পুলিশের এ টি এস আই জাকারিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল শহরের ওয়াপদা মোড় এলাকা থেকে ৫০ গ্রাম হেরোইনসহ পৌর সভার দিঘীরপাড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে শরিফুল ইসলামকে আটক করে। এ ব্যাপারে মেহেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।