মেহেরপুর নিউজ,১০ নভেম্বর:
সরকারী পে স্কেলের সাথে সামঞ্জস্য রেখে ৭ম গ্রেডের বেতন নির্ধারন, মূল্যস্ফীতির সাথে সমন্বয় করে টিএ/ডিএ ভাতা, চাকুরীর নিশ্চয়তা প্রদান ও নীতিমালা প্রনয়নসহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে ফারিয়া (ফার্মাসিউটিক্যালস রি-প্রেজেন্টেটিভ এসোসিয়েশন) মেহেরপুর জেলা শাখা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর প্রেসক্লাব প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ফারিয়ার জেলা শাখার সভাপতি সেলিম রেজার নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি সাইদুর রহমান, জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক একেএম আতিকুর রহমান, সহসাধারণ সম্পাদক আব্দুল মাজেদ, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ। মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন ঔষধ কোম্পানীর শতাধিক রিপ্রেজেন্টেটিভ অংশগ্রহণ করেন।
এদিকে, একই সময়ে ফারিয়ার গাংনী উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রবির নেতৃত্বে গাংনী শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সাধারন সম্পাদক গোলাম কবির শামিম, সহ সভাপতি মোস্তাফিজুর রহমান, জিয়াউর রহমান, মুস্তাফিজুররহমান, যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ ওমর আলী তপু, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক শামছুজ্জামান প্রমুখ অংশ নেন।