মেহেরপুর নিউজ :
আজ ২৩ অক্টোবর মেহেরপুরের ৫ কৃতি রোভারের ২৪ তম মৃত্যুবার্ষিকী। দায়সারাভাবে দিবসটি পালন করেছে মেহেরপুর জেলা রোভার।
১৯৯৭ সালের ২৩ অক্টোবর সিলেটের লাক্কাতুরা চা বাগান সপ্তম জাতীয় রোভার মুট ও নবম এশিয়া প্যাসিফিক-এ অংশগ্রহণ করার লক্ষ্যে মেহেরপুরের একটি রোভার দল বাসযোগে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। রোভারদের বহন করা বাসটি মানিকগঞ্জের ধামরাই এলাকায় পৌঁছার পর সেখানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পতিত হয়। ওই সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের রোভার সদস্য জাভেদ ওসমান, মাসুম, মনিরুল, আমিনুল ও মাহফুজ নামের ৫ রোতার সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়।
অন্য বছরগুলোতে যথাযথভাবে দিবসটি পালন করা হলেও এবারে দায়সারাভাবে কেবল কবর জিয়ারতের মধ্য দিয়েই দিনটি পালন করা হয়েছে। এব্যাপারে মেহেরপুর জেলার রোভারের কমিশনার, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন আজকের পরিবর্তে কয়েকদিনের মধ্যে দিনটি যথাযথভাবে পালন করা হবে। সেখানে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে তিনি জানান।