মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর সহযোগিতায় মেহেরপুরে ৭ দিন ব্যাপী নাট্য কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ৭ দিন ব্যাপী নাটক বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সহ-সভাপতি নুরুল আহমেদ ৭ দিন ব্যাপী নাটক বিষয়ে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।এ সময় সেখানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, নাট্য বিষয়ক সম্পাদক শাশ্বত স্বপন চক্রবর্ত্তী, ঢাকা আরণ্যক-এর প্রশিক্ষক শামীমা শওকত লাভলী প্রমূখ। ৭ দিন ব্যাপী নাটক বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার ৫০ জন অংশগ্রহণ করছেন।