মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৬ জানুয়ারী:
১০ম জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর দুটি আসনে ৭ হাজার ৪৭ টি ভোট বাতিল হয়েছে। এদের মধ্যে সংসদীয় আসন মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) নির্বাচনী এলাকায় বাতিল হয়েছে ৪ হাজার ১৯১ ভোট ও সংসদীয় আসন মেহেরপুর-২ (গাংনী) এলাকায় বাতিল হয়েছে ২ হাজার ৮৫৬ ভোট।
গাংনী উপজেলা সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুস সালাম জানান, উপজেলার বিভিন্ন কেন্দ্রে ২ হাজার ৮৫৬ ভোট বাতিল হয়েছে।
এদিকে মেহেরপুর-১ আসনের বিভিন্ন ভোট কেন্দ্রে ৪ হাজার ১৯১ ভোট বাতিল হয়েছে জানিয়েছেন রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদ হোসেন।
অপরদিকে মেহেরপুর জেলায় শতকরা ৪০.৬৭ ভাগ ভোট পোল হয়েছে। এর মধ্যে মেহেরপুর-১ আসনে ভোট পোল হয়েছে ৩৯.৩৭ ভাগ এবং গাংনী আসনে পোল হয়েছে শতকরা ৪১.৯৭ ভাগ ভোট। জেলা রির্টানিং অফিসার ও জেলা প্রশাসক মাহমুদ হোসেন এ কথা নিশ্চিত করেছেন।