মেহেরপুর নিউজ, ১৫ জুলাই:
মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ পাপিয়া খাতুন নামের এক গৃহবধুকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক শাহিন উদ্দিনের নেতৃত্বে ডিবির একটি দল এ অভিযান চালায়। ডিবির এস আই অাবু সায়েম অভিযানিক দলে ছিলেন।
ডিবিরি ওসি শাহিন উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের আব্দুল মতিনের বাড়িতে অভিযান চালিয়ে বসত ঘর তল্লাশি করে ৮০০ পি ইয়াবা উদ্ধার কর হয়। মতিনের স্ত্রী পাপিয়া খাতুনকে আটক করে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছে।
ওসি অরো জানান, জব্দকৃত ইয়াবার আনুমানিক মুল্য এক লাখ ৬০ হাজার টাকা হবে। আগামীকাল রবিবার সকালে তার বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হবে।