মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১২ নভেম্বর:
১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘন্টা হরতালের ৩য় দিনের শুরুতেই মেহেরপুরের বিভিন্ন স্থানে সড়কে আগুন জ্বালিয়ে, সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ১৮ দলীয় জোটের হরতাল সমর্থনকারী নেতা কর্মীরা। মহিলা জামায়াতের একটি দল ঝাড়ু ও লাঠি হাতে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় আমঝুপি থেকে চুয়াডাঙ্গা যাবার পথে দিনদত্তবীজের উপর একটি ট্রলিসহ ট্রাকটর পৌছালে পিকেটাররা সেটিকে ভাংচুর করে।
জানা যায়,সদর উপজেলার মেহেরপুর -চুয়াডাঙ্গা সড়কের দিনদত্ত ব্রীজ থেকে রাজনগর ,মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দরে এবং মেহেরপুর-কাথুলী সড়কের কায়েম কাঁটা মোড়ে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা হাতে দেশীয় অস্ত্র ও লাঠি শোটা নিয়ে এবং সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দিয়ে সেখানে বিক্ষোভ করে।
জানা গেছে, আজ মঙ্গলবার ভোর থেকে মেহেরপুর সদর উপজেলার রাজনগর দিনদত্ত ব্রীজ এলাকায় জামায়াত ইসলামীর নায়েবে আমির সিরাজুল ইসলাম,সদর উপজেলা শিবিরের পূর্ব সভাপতি আব্দুর রহিম ও জামায়াত নেতা আব্দুল জব্বার, জেলা তাঁতী দলের সভাপতি আরজুল্লাহ বাবলু,ইউপি সদস্য নেতৃত্বে জামায়াত-শিবিরের হাজার হাজার নেতা কর্মী লাঠি শোঠা নিয়ে সড়কে অবস্থান করে। এ সময় তারা সড়কে আগুন জ্বালিয়ে হরতালের সমর্থনে বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ মিছিল করে। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন,জেলা জামায়াতের নায়েবে আমির সিরাজুল ইসলাম, বিএনপি নেতা আরজুল্লাহ বাবুল, জেলা ছাত্রশিবিরের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ। এ সময় দিনদত্ত ব্রীজে একটি ট্রলিসহ ট্রাকটর আসলে পিকেটাররা সেটিকে ভাংচুর করে। একই স্থানে মহিলা জামায়াতের একটি দলও হাতে ঝাড়ু ও লাঠি নিয়ে পৃথক বিক্ষোভ মিছিল করে ।
মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর মোড়ে জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী ফারুক হোসেন,সদর উপজেলা জামায়াতের আমির রুহুল আমিন,বুড়িপোতা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ.বিএনপি নেতা শাহাবদ্দিন,আব্দুর রাজ্জাক এবং বাদলের নেতৃত্বে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে লাঠি শোটা নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে । এ সময় তারা হরতালের পক্ষে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। প্রায় ঘন্টা খানেক তারা এ কর্মসূচী পালন করে।
কায়েমকাটা মোড়
মেহেরপুর সদর উপজেলার মেহেরপুর-কাথুলী সড়কের কায়েম কাঁটা মোড়ে জামায়াত নেতা তারিক মো: সাইফুল ইসলাম ও জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী সাকিল আহমেদ সাব্বিরেরর নেতৃত্বে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এখানেও হরতাল সমর্থনকারীরা ঘন্টাখানেক ধরে সড়ক অবরোধ করে রাখে।

