মেহেরপুর নিউজ:
মেহেরপুর অংকুর সংগঠনের উদ্যোগে ইতিহাস ও বর্তমান প্রেক্ষাপট নিয়ে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার মেহেরপুর বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অংকুরের সভাপতি নাসিম রানা বাধনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভাষা সৈনিক ইসমাইল হোসেন, সংগঠক হাসান মাহামুদ, বিএম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রোকিয়া খাতুন।
বক্তব্য রাখেন এনসিটিএফ এর সভাপতি মেহেরব হোসেন, সাজু, আবিদ হোসেন, সামি প্রমুখ। পরে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।