মেহেরপুর নিউজ ২৪ ডট ম,২৬ নভেম্বর:
মেহেরপুর অগ্রনী ব্যাংকের একটি পরিত্যক্ত গাড়িতে আগুন দিয়েছে দূবৃত্তরা। তবে কে বা কারা এ আগুন দিয়েছে তা জানা যায়নি।
আজ মঙ্গলবার সকালে মেহেরপুর প্রধান সড়কে অবস্থিত মেহেরপুর অগ্রনী ব্যাংক জেলা শাখার সিড়ির নিচে পরিত্যক্ত অবস্থায় দীর্ঘদিন ধরে পড়ে থাকা একটি গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয় দূবৃত্তরা। তবে কি কারনে বা কারা এ আগুন লাগাতে পরে তা জানাতে পারেনি কেউ।