মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৯ নভেম্বর:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদ অধীনে অতি দরিদ্রের জন্য ৪০ দিনের কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে আমঝুপি ইউ,পি চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম কর্মসূচীর উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক মোল্লা।
কর্মসূচীর প্রথম দিনে আমঝুপি কেন্দ্রীয় কবর স্থানের আগাছা পরিস্কার ও উচু নীচু মাটি সমান করার কাজ শুরু করা হয়। এ সময় কবর স্থানের কার্যকারী কমিটির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
এ দিকে দুপুরে অতি দরিদ্রদের কর্মসংস্থান কর্মসূচীর পরিদর্শন করেন ত্রান ও পুর্নবাসন কর্মসূচী প্রকল্পের ডেপুটি ডাইরেক্টর গিয়াস উদ্দীন আহম্মেদ। তিনি উপকার ভোগীদের সাথে কাজের বিষয়ে আলোচনা ও দিক নির্দেশনা প্রদান করেন।
কর্মসূচী সুষ্ঠভাবে পরিচালনার জন্য সন্তোষ প্রকাশ করেন এবং ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামকে ধন্যবাদ জানান। কর্মসূচী পরিদর্শন কালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোছাঃ নাহিদা আক্তার উপস্থিত ছিলেন।