মেহেরপুর নিউজ,২৮ মার্চ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে আমঝুপি ইউনিয়ন পরিষদের হলরুমে সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)” এর আওতায় মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। আমঝুপি ইউপি প্যানেল চেয়ারম্যান মোঃ বদর উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মীর মোঃ জাকির হোসেন। বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ আকতার হোসেন। এসময় ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য এবং স্থানীয় মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।