মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৪ সেপ্টেম্বর:
মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়ন পরিষদের উদ্যোগে বয়স্ক ভাতা প্রদানের লক্ষে মঙ্গলবার আমদহ ইউনিয়নের ১নং ওয়ার্ডের বয়স্ক ব্যক্তিদের ব্যাংক হিসেব খোলার উদ্বোধন করা হয়েছে।
১নং ওয়ার্ড সদস্য মেহেদী হাসান এদিন বিকেলে সদর উপজেলার বামনপাড়াস্থ অগ্রণী ব্যাংকে হিসেব খোলার উদ্বোধন করেন।